Saturday, June 13, 2026

লিলুয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে একই পরিবারের ৩ দেহ উদ্ধার

Date:

Share post:

লিলুয়ায় একই পরিবারের ৩ সদস্যের একসঙ্গে রহস্যজনক মৃত্যু হয়েছে । শনিবার বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ওই বন্ধ ফ্ল্যাটের একটি ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হয়েছে। পাশের ঘর থেকে উদ্ধার করা হয়েছে স্ত্রী ও মেয়ের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল দুর্গন্ধ পেয়ে ও বাড়ির পাশের নালায় রক্ত দেখে পাড়ার লোকেরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ আসে । পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। তিনটি মৃতদেহেই একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির কর্তা নিজেই স্ত্রী ও মেয়েকে খুন করে পরে নিজে আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কোনও ব্যবসায়িক কারণ আছে কী না খতিয়ে দেখছে পুলিশ। চতুর্থ কোনও ব্যক্তি এই ঘটনায় যুক্ত কী না তাও খতিয়ে দেখছে পুলিশ

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...