Saturday, June 13, 2026

বৃহস্পতিবার পর্যন্ত বাতিল হল ৩৮ জোড়া ট্রেন!

Date:

Share post:

পুজোর মুখে আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ারের একাধিক স্টেশনের লাইনে কাজ চলার কারণে বৃহস্পতিবার পর্যন্ত রেল বাতিল করল ৩৮ জোড়া ট্রেন। মেল, এক্সপ্রেস, স্পেশাল-সহ মোট ৩৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল আলিপুরদুয়ার-শিয়ালদহ, তিস্তা-তোর্সা ও উত্তরবঙ্গ এক্সপ্রেস।

আরও পড়ুন-মহালয়ার সঙ্গে কি দুর্গাপুজোর কোনও যোগ আছে? জেনে নিন

জানা গিয়েছে, গুমানিহাট, শালবাড়ি, ফালাকাটা স্টেশন সংলগ্ন রেললাইনে কাজ চলছে। তার জেরেই ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিউ-জলপাইগুড়ি থেকে নিউ-আলিপুরদুয়ার পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল জানিয়েছে, তিনটি রাজধানী এক্সপ্রেস সহ ২০-টি ট্রেনের যাত্রাপথ ডুয়ার্স ও মাথাভাঙা-নিউ কোচবিহার হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সরাইঘাট, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা, ব্রহ্মপুত্র মেল, হাওড়া-গুয়াহাটি মেল-সহ অসংখ্য ট্রেন।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...