Saturday, April 4, 2026

ম‍্যাচ হারের কারণ হিসাবে দলের ফিল্ডিংকেই কাঠগড়ায় তুললেন মর্গ‍্যান

Date:

Share post:

শুক্রবার পাঞ্জাব কিংসের ( Punjab Kings) বিরুদ্ধে ৫  উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স( Kkr)। ম‍্যাচ হারের কারণ হিসাবে দলের পারফরম্যান্সকেই কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যান( Eoin Morgan)। বললেন, ফিল্ডিং ঠিক মতন করতে পারিনি আমরা।

এদিন ম‍্যাচ শেষে মর্গ‍্যান বলেন,” আমরা খুব ভাল ফিল্ডিং করিনি। প্রচুর ক্যাচ ফেলেছি। আমার হাত থেকেও ক্যাচ পড়েছে। ব্যাট হাতে ভাল রানই উঠেছিল আমাদের। পাঞ্জাব ভাল খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু ক্যাচ ফসকানোর জন্যই আমাদের ম্যাচ হারতে হল।”

শুক্রবার পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে পড়েছে নাইট বাহিনীর কাছে। তবে এই কথা মানতে নারাজ মর্গ‍্যান। তিনি বলেন,” আমরা আরও ভাল ভাবে ফিরে আসব। বাকি ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...