Tuesday, June 2, 2026

দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই, বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই। বিস্ফোরক মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ছত্তিশগড় পুলিশের সাসপেন্ড হওয়া এডিজি গুরজিন্দর পাল সিংয়ের দায়ের করা মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন, এদেশে আমলা আর পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই। প্রধান বিচারপতি আরও বলেন, তিনি চেয়েছিলেন আমলা ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখার জন্য একটি স্থায়ী কমিটি তৈরি করা হোক। ওই কমিটি পুলিশ এবং আমলাদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে।

আরও পড়ুন-“গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নিলজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ

রাজনৈতিক মহল মনে করছে, প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমলা ও পুলিশের বিরুদ্ধে বহুবার কখনো অতি সক্রিয়তা কখনোবা অতি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহের শুরুতেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হোটেলের ঘরে এক শিল্পপতির রহস্যজনক মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, যোগী রাজ্যের পুলিশ ওই ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে যদিও পুলিশ প্রথম থেকেই পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই পুরো ঘটনাটি অন্য দিকে মোড় নেয়। এ ঘটনায় বিধানসভা নির্বাচনের আগে চাপে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন। মৃতের পরিবার এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনা নিয়ে পথে নামার হুমকি দিলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন-সীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে

যোগী আশ্বাস দিয়েছেন, দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। যোগীর ওই মন্তব্যের পর প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

advt 19

 

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...