Sunday, April 5, 2026

একদিকে আইনি লড়াই , অন্যদিকে পথ আটকে আন্দোলন, কৃষকদের আচরণের তীব্র সমালোচনা শীর্ষ আদালতের

Date:

Share post:

আদালতে মামলাও চলছে । আবার দিনের পর দিন সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা আটকে আন্দোলন চলছে।  এভাবে কখনোই চলতে পারে না । (Farmer Bill) কৃষি বিলের বিরোধিতায় আন্দোলনকারী কৃষকদের (Protesting farmres) কাছে এই প্রশ্ন রাখল দেশের শীর্ষ আদালত (Supreme Court) । কৃষক আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠনের কাছে সুপ্রিম কোর্ট (Supreme court) জানতে চেয়েছে গত ১০ মাস ধরে দিল্লির সীমান্তে পথ আটকে কৃষকরা কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন (Farmers Protest against farmer bill) করছেন । এর আগেও শীর্ষ আদালত এই ঘটনার সমালোচনা করেছিল । কিন্তু সম্প্রতি ফের আরেক কৃষক সংগঠন দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির অনুমতির জন্য আবেদন জানালে তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

শুক্রবার বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এর তরফে
জানতে চাওয়া হয়, শীর্ষ আদালত
ইতিমধ্যেই কেন্দ্রের কৃষি আইনের উপর দেড় বছরের স্থগিতাদেশ জারি করেছে। তা সত্ত্বেও কৃষকরা কেন আদালতের নির্দেশ অগ্রাহ্য করে এখনও দিল্লির প্রধান সড়কগুলি অবরোধ করে আন্দোলন করছে? আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কেন এবং কিভাবে কীভাবে পথ আটকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা?

শীর্ষ আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দেশের প্রতিটি নাগরিকের প্রতিটি সড়ক পথ দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। নিজেদের দাবি পূরণের জন্য আন্দোলনের স্বার্থে কৃষকরা জোর করে নাগরিক অধিকার খর্ব করতে পারেন না।
দেশের অন্য নাগরিকদের প্রতি কৃষকদের এই অসহযোগিতার তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।

 

advt 19

 

 

 

 

 

 

 

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...