Saturday, April 4, 2026

৫০ থেকে ৮০ হাজার ভোটে জিতবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরের গণনা কেন্দ্রে এসে দাবি ফিরহাদের

Date:

Share post:

ভবানীপুরে ৫০ থেকে ৮০ হাজারের রেকর্ড মার্জিনে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাতসকালে লর্ড সিনহা রোডে শেখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলে এসে এমটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের।
তাঁর কথায়, “খুব ভালো ফল হবে। ৫০ থেকে ৮০ হাজার মার্জিনে জিতবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সন্ত্রাস সন্ত্রাস করে যতই লাফাক, মানুষ একত্রিত হয়ে তৃণমূলকেই ভোট দিয়েছে। বিজেপি গোটা দেশে বাংলার নাম বদনাম করতে চায়। কিন্তু এখানকার সংস্কৃতিপ্রেমী মানুষ একসঙ্গে আনন্দে থাকেন। তাঁরা বিজেপির বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।”
অন্যদিকে, এদিন গণনা কেন্দ্রে এসে সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস বলেন, “আমরা প্রত্যেকেই একটা আশা নিয়ে কাজে নামি। সফলতার আশা। ফলাফল কী হবে তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে যাই ফলাফল হোক, সেটা মাথা পেতে নেব। হারি বা জিতি, ৩৬৫ দিন রাজনীতির ময়দানে থাকবো। মানুষের পাশে থাকব।”

advt 19

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...