Friday, June 26, 2026

বাবাকে গৃহবন্দি করেছে তেজস্বী, প্রকাশ্যে অভিযোগ আনলেন লালুপুত্র তেজপ্রতাপ

Date:

Share post:

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দুই পুত্র তেজস্বী (Tejaswee) এবং তেজপ্রতাপ (Tejpratap) এর মধ্যে বিরোধ ও বিবাদ বহুদিনের । বাবার পরে দলের সভাপতি কে হবে তাই নিয়ে দুই ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব বহু বছর ধরে চলছে। সম্প্রতি এই ঘরোয়া বিবাদ একেবারে প্রকাশ্যে চলে এল। তেজ প্রতাপ অভিযোগ করেছেন যে তেজস্বী বাবাকে আটকে রেখে দিয়েছে । বলা ভাল বাবাকে পুরোপুরি গৃহবন্দি করে রেখেছে তেজস্বী । বাবাকে কারোর সাথেই কথা বলতে দিচ্ছেনা । বাবার সঙ্গে দেখা করতেও দিচ্ছে না । যা কিছু সবই তেজস্বী মারফত । তেজপ্রতাপের আশঙ্কা তেজস্বী হয়তো হঠাৎ করেই বাবা লালু প্রসাদকে সরিয়ে দিয়ে নিজেই দলের সভাপতি হয়ে যেতে পারেন । সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর লালুপ্রসাদ দিল্লিতে আছেন। শারীরিকভাবে তিনি অসম্ভব অসুস্থ। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এখন দিল্লিতে আছেন। তেজ প্রতাপের দাবি তেজস্বী দিল্লিতে বাবাকে নজরবন্দি করে রেখে দিয়েছে। বাবা পাটনায় ফিরতে চাইলেও তাকে ফিরতে দেওয়া হচ্ছে না। শনিবার তেজ প্রতাপ নিজের নতুন দল তৈরির কথা ঘোষণা করেন। মাস কয়েক আগে আরজেডি ছাত্র সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় তেজ প্রতাপকে। তখনই এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল তেজস্বীর বিরুদ্ধে ।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...