Friday, June 26, 2026

শাহরুখপুত্র থাকবেন জেনেই এনসিবি পাঠিয়েছিল স্পেশাল অফিসার সমীরকে? 

Date:

Share post:

আপাতত বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার সমীর ওয়াংখেড়ে। কর্ডিয়াল ক্রুজের মাদক পার্টিতে শাহরুখপুত্র থাকতে পারেন এখবর শুরু থেকেই ছিল এনসিবি কর্তাদের কাছে । তাই দায়িত্ব দেওয়া হয়েছিল সমীরকে। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ের দুর্ধর্ষ কাজের বহু নমুনা রয়েছে। গত দু’বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তাঁর দল। শুল্ক দফতরে কাজ করার সময় একাধিক তারকার বিদেশ থেকে আনা পণ্য বিমানবন্দর থেকে ছাড়ানোর অনুমতি আটকে দিয়েছিলেন সমীর। অন্তত দু’হাজার তারকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

২০১৩ সালে মুম্বই বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ হাতেনাতে ধরা পড়েন গায়ক মিকা সিংহ। অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধেও হিসাব বহির্ভূত সম্পত্তির মামলাতেও তল্লাশি চালিয়েছেন সমীর।

 

২০১১ সালে আমদানি শুল্ক না দেওয়ায় সমীর মুম্বই বিমানবন্দরে আটকে দিয়েছিলেন বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়। শেষমেষ এই অফিসারের হাতেই ধরা পড়লেন শাহরুখপুত্র আরিয়ান খান।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...