Thursday, June 25, 2026

মাদক সেবন করেছেন, স্বীকার করলেন শাহরুখ-পুত্র আরিয়ান

Date:

Share post:

কর্ডেলিয়া ক্রুজ পার্টি থেকে কয়েক হাজার কোটি টাকার মাদক-সহ  ১০ জনকে শনিবার আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আটকদের মধ্যে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। রবিবারই এনসিবি- কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এনসিবি সূত্রের খবর, প্রায় ছ’ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, শনিবারের ক্রুজে চলা পার্টিতে মাদক নিয়েছেন তিনি।

আরও পড়ুন:ক্রুজ পার্টি থেকে মাদকসহ গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান? 

শুধু তাই নয়, আরিয়ানের ফোন্টি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই এনসিবি -কর্তাদের কাছে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট এখন জলের মত পরিষ্কার।  তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন ,এমনকী কোনও মাদক চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনসিবি।

শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় শাহরুখ পুত্রকে। রবিবার সকাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাঁর ব্যবহৃত ফোনটিও নিয়ে নেন এনসিবি আধিকারিকরা। জানা গেছে, ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় বিলাসবহুল ওই ক্রুজে কোনও প্রবেশমূল্য দিতে হয়নি আরিয়ানকে। যদিও এবিষয়ে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। শাহরুখের পরিবারের তরফেও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা গেছে, কোনও তথ্য না পাওয়া গেলেও আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা দায়ের হতে পারে ।

advt 19

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...