Monday, March 16, 2026

পিছিয়ে দিলেন ‘পাঠান ‘ -এর শুটিং, স্পেন সফর বাতিল করলেন শাহরুখ  

Date:

Share post:

মাদক কাণ্ডে আটক হওয়া ছেলের জেরা চলছে এনসিবি দফতরে। সম্ভাবনা যা যে কোনও মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাঁকে। আর ছেলের এই চরম বিপদের দিনে নিজের কাজকে ভুলে থাকলেন শাহরুখ। বাতিল করে দিলেন শুটিংয়ের কাজ । বাতিল করলেন স্পেন সফর। ‘পাঠান’ ছবির একটি গানের শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। সেখানে টানা কয়েকদিন ধরে গানের দৃশ্যে অভিনয় করার কথা শাহরুখ-দীপিকার । জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। বলিউড সূত্রে খবর ছেলের জন্য এই প্রথম বলিউড বাদশা শুটিং ক্যান্সেল করলেন।

ইতিমধ্যেই বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্রকে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতারের জল্পনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

 

advt 19

 

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...