Friday, June 26, 2026

বয়ান রেকর্ডের পরই গ্রেফতার হতে পারেন কিং খানের পুত্র

Date:

Share post:

শাহরুখ-পুত্রের পাশাপাশি মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক বাকিদের এনসিবি-র দফতরে জেরা করার প্রক্রিয়া চলছে। যাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মারচেন্ট এবং আরও ছ’জন।সেইসঙ্গে মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইসমিত সিংহ, মোহক জয়সোয়াল, বিক্রান্ত ছোকর, গোমিত চোপড়াকেও তাঁদের সঙ্গে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বয়ান রেকর্ড হলে আটকদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে এনসিবি-র আধিকারিকরা। ইতিমধ্যেই কিং খান তাঁর ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডকে নিয়োগ করেছেন। যিনি ইতিমধ্যেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন:মাদক সেবন করেছেন, স্বীকার করলেন শাহরুখ-পুত্র আরিয়ান

এনসিবি-র তরফে জানা গেছে, আপাতত নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় তাঁদের জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়ায় মোট দু’তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। এই মামলায় আরও এক জনকে গ্রেফতার করা বাকি রয়েছে। এনসিবি জানিয়েছে জেরার পর যা যা তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে মুম্বইয়ের বেলাপুর এলাকায় তাঁদের আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। এমনকি মাদক সেবন পার্টি আয়োজনকে কাছ থেকে গতকাল রাতের অতিথিদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...