Saturday, April 4, 2026

তৃণমূলেই আস্থা সরকারি কর্মীদের,৩ কেন্দ্রের ব্যালেটে খুলতেই হিসাব স্পষ্ট 

Date:

Share post:

গণনা শুরু হয়েছে মাত্র ৩ ঘণ্টা আগে। পোস্টাল ব্যালট খুলতেই শুধু ভবানীপুর কেন্দ্রে নয় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই তৃণমূল নেত্রীর পক্ষে সরকারি কর্মচারিদের অটুট আস্থা চোখে পড়ার মতো। ভবানীপুর উপনির্বাচন ছাড়াও সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস। যদিও গোটা দেশের নজর এখন ভবানীপুর কেন্দ্রের দিকেই। কারণ এই কেন্দ্রেই দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। শেষ পাওয়া খবরে জানা গেছে, ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:টানা চারদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের,মাথায় হাত মধ্যবিত্তের

পোস্টাল ব্যালেটে যেহেতু সরকারি কর্মীরা ভোট দেন, এই ভোটের সংখ্যা কম হলেও গণনা চূড়ান্ত ফলাফলে পোস্টাল ব্যালেট যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। স্বভাবতই তিন কেন্দ্রে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকায় এটা স্পষ্ট যে শাসকদলের পক্ষেই রায় দিচ্ছেন সরকারি কর্মীরা। গত বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল পোস্টাল ব্যালেট গণনায় বিপুল ভোটে এগিয়ে ছিল তৃণমূল। এবারও সেই একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। অর্থ্যাৎ এখান থেকে একটি বিষয় পরিষ্কার যে রাজ্য সরকারের সঙ্গেই রয়েছেন সরকারি কর্মীরা।

প্রসঙ্গত  ৩ কেন্দ্রেই ইভিএম-এর গণনা এখনও চলছে। ভবানীপুরে মোট ২১ রাউন্ড গণনা হবে বলে খবর। সামশেরগঞ্জ ২৬ রাউন্ড ও জঙ্গিপুরে ২৪ রাউন্ড ভোটগণনা হবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিন কেন্দ্রের ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক মহলের।

advt 19

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...