Sunday, June 14, 2026

টানা চারদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের,মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

উৎসবের মরসুমেও ছাড় নেই, বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ পয়সা করে। আজ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম হল ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৮৭ পয়সা হয়েছে ডিজেলের দাম। বিধানসভা ভোটের পর আবারও একনাগাড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি রোজগারনামচা হয়ে দাঁড়িয়েছে। অতিমারী পর্বে একেই পকেটে টান মধ্যবিত্তের। পাশাপাশি উৎসবের মরসুমে এভাবে জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

আরও পড়ুন:কাউন্টডাউন শুরু, ৩ কেন্দ্রের গণনার আগে প্রস্তুতি তুঙ্গে ভবানীপুরে

মাঝে বেশ কিছুদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখার পর সম্প্রতি বেলাগাম হারে দাম জ্বালানির দাম বাড়ছে। উৎসবের মরসুমে এভাবে জ্বালানির দাম বাড়ায় পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০২ টাকা ৭৭ পয়সা লিটার। ডিজেলের দাম হয় লিটার প্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা। এরপর আজ ফের ৩০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় প্রথমবার পেট্রোলের দাম ১০৩ টাকা হল।

কেরোসিন থেকে শুরু করে রান্নার গ্যাস, পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advt 19

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...