Friday, April 3, 2026

মাদককাণ্ডে শাহরুখপুত্র, সুশান্তের বন্ধু কুণালকে গ্রেফতারের পরই খোঁজ মেলে রেভ পার্টির!

Date:

Share post:

সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বন্ধু কুণাল জানিকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর এনসিবির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেখান থেকেই খোঁজ রেভ পার্টির। এমনটাই দাবি এনসিবির। রেভ পার্টি থেকে ইতিমধ্যে এনসিবি গ্রেফতার করেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ ৮ জনকে।

আরিয়ানকে গ্রেফতার করায় বলিউডের সঙ্গে মাদক যোগের বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। এনসিবি প্রধান জানিয়েছেন, তদন্তের জাল বিস্তৃত করে ওই রেভ পার্টির আয়োজকদের তলব করা হয়েছে।

আরও পড়ুন: লখিমপুর যাওয়ার পথে আটক অখিলেশ, সোমবার সকালে ছাড়া পেলেন প্রিয়াঙ্কা

এনসিবির আধিকারিকদের দাবি,  প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এক বন্ধুকে গ্রেফতার করেই নাকি এই রেভ পার্টির বিষয়ে জানতে পেরেছিলেন তাঁরা। পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবি-র দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন। আর সেখান থেকেই আটক করে আরিয়ানকে। এনসিবির আধিকারিকরা ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ ট্যাবলেট, ৫ গ্রাম এমডি ড্রাগ ও ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য, দিন কয়েক আগে কুণাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুণাল জানি ছিলেন  সুশান্তের বন্ধু। পরে কুণালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...