Saturday, June 13, 2026

“জো জিতা ওহি শিকন্দর”! মমতাকে শুভেচ্ছা জানিয়ে তথাগত বললেন “উনি আমারও মুখ্যমন্ত্রী”

Date:

Share post:

B-তে ভবানীপুর B-তে ভারত। উপনির্বাচনের প্রচারে ভবানীপুর থেকেই ভারত জয়ের যাত্রা শুরু করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরকে “মিনি ইন্ডিয়া” বলেও সম্বোধন করেছিলেন। ভবানীপুর যেন “নানা ভাষা নানা মত নানা পরিধানের” এক সহাবস্থান। আর আপাত-নিরীহ একটি উপনির্বাচন হলেও, এখানে নজর ছিল গোটা দেশের।

আরও পড়ুন-রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ের পর গোটা দেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব টুইট করে শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল নেত্রীকে।

এর মাঝেই মুখ্যমন্ত্রীকে টুইট করে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইটে লেখেন, “এমন জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন জানাই। তাঁর রাজনৈতিক মতাদর্শকে সমর্থন না করলেও তিনি আমারও মুখ্যমন্ত্রী। এই নির্বাচনের ফলাফল নিয়ে পরে অনেক কিছু জানাবো।” টুইটের শেষে তথাগত রায় লেখেন, “জো জিতা ওহি শিকন্দর।”

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...