Saturday, June 13, 2026

উপনির্বাচনে নাম ঘোষণা নেত্রীর, প্রচারে নামলেন ব্রজকিশোর-সুব্রত

Date:

Share post:

ভবানীপুরে রেকর্ড জয়ের পরই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন্ন উপনির্বাচনে দিনহাটায় প্রার্থী করা হয়েছে উদয়ন গুহকে। শান্তিপুর বিধানসভায় প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। খড়দা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন তা আগেই জানিয়েছিলেন নেত্রী৷ আজ আনুষ্ঠানিক ভাবে তাঁরও নাম ঘোষণা করেন তিনি। গোসাবা কেন্দ্রে দলের প্রার্থী হন সুব্রত মন্ডল।

এদিকে উপনির্বাচনের প্রার্থী ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই প্রচারে নেমে পড়লেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। শুরু করে দিয়েছেন দেওয়াল লিখনের কাজও। দলের প্রার্থী নির্বাচনে খুশি স্থানীয় নেতৃবৃন্দরাও। সন্ধেয় দলীয় অফিসে মিটিং সারেন তিনি।

অন্যদিকে প্রচারে নেমে পড়েছেন গোসাবার প্রার্থী সুব্রত মণ্ডলও। নাম ঘোষণার পরই গোসাবা বাজারে একটি মিছিল করেন তিনি। মিষ্টিমুখও করানো হয় সকলের। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত সুব্রত মণ্ডল এবার বিধায়ক হওয়ার দৌড়ে।

আরও পড়ুন- ভবানীপুরে উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নিষেধ বার্তা দিয়ে ফোন মদনকে

প্রসঙ্গত একুশের নির্বাচনে শান্তিপুর ও দিনহাটায় জিতেছিল বিজেপি। তবে সাংসদ পদে থাকতে ইস্তফা দেন জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। প্রার্থীদের মৃত্যুর হওয়ায়  খড়দহ ও গোসাবা আসন দু’টি ফাঁকা হয়। আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে উপনির্বাচন। ফলপ্রকাশ ২ নভেম্বর।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...