Wednesday, June 24, 2026

ভবানীপুরে উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নিষেধ বার্তা দিয়ে ফোন মদনকে

Date:

Share post:

ভোটের ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আভাস পাওয়ার পরই, সকালে কালীঘাটে শুরু হয়ে যায় আবীর খেলা। নাচে…গানে…খেলা হবে স্লোগান চারিদিকে। এমনই ছিল পরিবেশ। শাঁখ বাজিয়ে, জয়ের সেলিব্রেশন করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদুবাবুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে উচ্ছ্বাসে মাতেন মদন মিত্র!  তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, লক্ষ এবার দিল্লির মাটি। মমতা যাবে, মোদির নাক কেটে দিয়ে যাবে।’
এদিকে ভবানীপুরের উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমের ফোন আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)  কাছে।

কারণ, ভোটের ফল ঘোষণার দিনই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে, কোনও রকম বিজয়োল্লাস, বিজয় মিছিল করা যাবে না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফেও, রাস্তায় নেমে সেলিব্রেশন করতে দলীয় নেতা-কর্মীদের নিষেধ করা হয়।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...