Sunday, June 21, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে জয় কলকাতার

Date:

Share post:

রবিবার আইপিএলের ( Ipl) দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স( kkr)। এদিনের ম‍্যাচে তারা ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ( sunrisers hyderabad)। ম‍্যাচের সেরা শুভমন গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ২৬ রান করেন তিনি। ২৫ রান করেন আব্দুল সামাদ। ১০ রান করেন জেসন রয়। শূন‍্য রান করেন ঋদ্ধিমান সাহা। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, শিভম মাভি এবং বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন শাকিব উল হাসান।

জবাবে ব‍্যাট করতে নেমে দু’বল বাকি থাকতেই জয় তুলে নেয় কেকেআর। কলকাতার হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৭ রান করেন শুভমন। ৮ রান করেন ভেঙ্কটেস আইয়র। ২৫ রান করেন নীতিশ রানা। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নেন জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন রশিদ খান এবং সিদার্থ কৌল।

আরও পড়ুন:ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন এফসি গোয়া, রবিবার মেগা ফাইনালে ১-০ গোলে হারাল মহামেডানকে

advt 19

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...