Monday, April 6, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট জমা সিবিআই-সিটের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসার তদন্তে সহযোগিতা করছে রাজ্য প্রশাসন। সোমবার, কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সূত্রের খবর, ২টি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি সিট-ও রিপোর্ট জমা দিয়েছে। রাজ্য সরকারের সিট (SIT)-এর তিন সদস্য পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার ও সুমনবালা সাহু হাইকোর্টে উপস্থিত থেকে রিপোর্ট দেন।

এদিন সিবিআই-এর তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal)। আইনজীবী এএসজি দস্তুর জানান, সিবিআই চারটি টিম গঠন করে তদন্ত চালাচ্ছে। চার টি জোনে ভাগ করে ৪ জন যুগ্ম ডিরেক্টরের অধীনে ২১ জন ডিএসপি কাজ চালাচ্ছেন।

আরও পড়ুন: শুধু দেশে নয় বিদেশে গিয়েও বহুবার মাদক সেবন করেছেন আরিয়ান, জানতেন শাহরুখ

ভোট পরবর্তী হিংসা মামলায় সিটের চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তদন্তকারী দলে ১০ জন আইপিএস আধিকারিক রয়েছেন। এখন কর্ণাটকে রয়েছেন মঞ্জুলা চেল্লুর। তাঁকে নিরাপত্তা দিতে এদিন রাজ্যকে নির্দেশ দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ৮ নভেম্বর।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...