Friday, March 13, 2026

লখিমপুর যাওয়ার পথে আটক অখিলেশ, সোমবার সকালে ছাড়া পেলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

লখিমপুর যাওয়ার পথে বাধা পেলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) । সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পথ আটকাল উত্তরপ্রদেশ পুলিশ । বাধা পেয়ে রাস্তার মধ্যেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অখিলেশ। তাঁকে আটক করে লখনউ পুলিশ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে লখনউ (Lucknow)। দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

 

এদিকে রবিবার রাতে লখিমপুর যাওয়ার পথে সীতাপুরে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও (Priyanka Gandhi) পুলিশের বাধার মুখে পড়তে হয় । জোর করে যেতে চাইলে প্রিয়াঙ্কার কনভয় আটকায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন । নিষেধ না মানায় প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ। যদিও সোমবার সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের জিপে আগুন ধরানোর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। তাঁদের বলতে শোনা যায়, কে বা কারা আগুন ধরিয়েছেন সেটা তাঁরা দেখতে পাননি। তাঁরা যখন অখিলেশের বাড়ির ভিতরে ছিলেন সেই সময় আগুন ধরানো হয়।আটক হওয়ার আগে ধরনায় বসে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন অখিলেশ। তিনি বলেন, ‘‘সরকার কোনও রাজনৈতিক নেতাকে লখিমপুরে যেতে দিচ্ছে না। সরকার কী লুকোতে চাইছে? বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যা করছে তা ব্রিটিশ আমলেও হত না। মৃতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারের।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগও দাবি করেছেন তিনি।

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় কৃষকরা। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ। এর পরেই কনভয়ের একটি গাড়ি জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। বাকি গাড়িগুলিতেও ভাঙচুর করা হয়। তাতে আরও চার জনের মৃত্যু হয় বলে অভিযোগ।

advt 19

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...