Tuesday, June 23, 2026

ভবানীপুরের ফলাফল প্রত্যাশামতোই, বামেদের ভোট বাড়বে এমনটা ভাবিনি: বিমান

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততোই খারাপ হচ্ছে। বিধানসভা ভোট তো বটেই, উপনির্বাচনেও চূড়ান্ত ভরাডুবি সিপিএমের। আগের তুলনায় ভবানীপুরে আরো কম পেয়েছে বামেরা(left party)। তবে এতে অবশ্য ভাবিত নন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু(Biman Bose)। স্পষ্ট জানিয়ে দিলেন, বামেদের ভোট কমলেও তা কোনোভাবেই অপ্রত্যাশিত নয়।

রবিবার সোনারপুর রাজপুরের রবীন্দ্রভবনে এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে তিনি জানিয়ে দিলেন ভবানীপুর উপনির্বাচনে যে ফলাফল হয়েছে তা প্রত্যাশিত ছিল। ব্যতিক্রমী ফলাফল যে হতে পারে এমনটা আমি মনে করিনি। বামেদের ভোটের হার যে বিশাল বেড়ে যাবে এটাও ভাবিনি। পাশাপাশি ভবানীপুরে ভোটের হার কম হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিমান। তিনি বলেন, “একথা সত্যি যে কিছু মানুষ ভবানীপুরে ভোট দেয়নি। কেন দিল না সেটা জানিনা। তবে অন্যান্য জায়গায় ভোট ভালোই হয়েছে, সেখানেও যা হওয়ার তাই হয়েছে।” তবে বামেদের চূড়ান্ত খারাপ ফলাফলের পর আগামী ৩০ অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে ফের উপ নির্বাচন সম্পন্ন হবে। সেই নির্বাচনে কি সংযুক্ত মোর্চা লড়াই করবে? নাকি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবে? এ প্রশ্নের উত্তরে অবশ্য বিমান জানান, কীভাবে লড়বো সেটা পরে ঘোষণা করব।

আরও পড়ুন:লখিমপুরে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার,পাঠাচ্ছেন প্রতিনিধি দল

উল্লেখ্য, রবিবার ভবানীপুর উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে পিছনে ফেলে ৫৮,৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। যা বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandeb Chatterjee) থেকে দ্বিগুণ ব্যবধান। অন্যদিকে কার্যত নোটার সঙ্গে লড়াই করে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে বাম প্রার্থীকে।

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...