Tuesday, June 23, 2026

লখিমপুরে হিংসার ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য, কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে FIR দায়ের

Date:

Share post:

লখিমপুর খিরিতে হিংসার ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্র এবং তাঁর ছেলে আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিস। রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনকারী কৃষকেদের মোট আটজনের জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য। যদিও ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তাঁর দাবি, ‘‘আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা।’’

আরও পড়ুন:বিক্ষোভরত কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে, মৃত ৪

রবিবারের হিংসার ঘটনায় কৃষক নেতা রাকেশ টিকায়েতের পক্ষ থেকে সর্বপ্রথম দাবি করা হয়েছিল যে, মর্মান্তিক এই ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।  আন্দোলনকারী কৃষকদের এই দাবি মেনে অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।  হত্যা, অনিচ্ছাকৃত হত্যা, দুর্ঘটনা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার  পক্ষ থেকে জানানো হয়েছে যে, দোষীদের গ্রেফতার না হওয়ার পর্যন্ত মৃতদের শেষকৃত্য করা হবে না।

advt 19

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...