Wednesday, May 13, 2026

গোটা রাত হেফাজতেই কাটালেন শাহরুখ-পুত্র

Date:

Share post:

জামিন পেলেন না শাহরুখ পুত্র। গতকাল রাতে এনসিবির হেফাজতেই ছিলেন আরিয়ান। আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। রবিবার তদন্তকারী সংস্থার তরফ থেকে এ কথা জানানো হয়েছে। এর ফলে সোমবার আরিয়ানের আইনজীবী হয়ত জামিনের আবেদন করবেন।
আরিয়ান খানের বিরুদ্ধে জামিন যোগ্য ধারাতেই মামলা রুজু করেছিল এনসিবি। কিন্তু আদালতে এনসিবির তরফে জানানো হয়েছিল, বিষয়টি নিয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করতে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন। সেই মতো আরিয়ান সহ মোট তিনজন অভিযুক্তকে দু’দিন নিজেদের হেফাজতে নিতে চেয়েছিলেন এনসিবির আধিকারিকরা।
সোমবার হয়ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী।
মাদক মামলায় আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর বন্ধু আরবান মার্চেন্ট ও আরও একজনকে। রবিবার দুপুর ২টোর সময় আরিয়ানকে গ্রেফতার করা হয়। এনসিবির তরফ থেকে বিবৃতিতে দাবি করা হয়েছে, সোমবার গ্রেফতার হওয়া তিন জন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। বাকি পাঁচ জনকে রবিবার বিকেলের পরে গ্রেফতার করেছে এনসিবি। তারপর বলা হয়, সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন আরিয়ান। রবিবার পরে এনসিবি-র তরফ থেকে বলা হয়, এক দিনের বেশি হেফাজতে রাখা হবে না আরিয়ানকে।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের চশমার বাক্স থেকে মাদক উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, ওই প্রমোদতরণীতে ধরা পড়ার সময় আরিয়ানের কাছে ১ লাখ ৩৩ হাজার টাকা ও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল। সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল।রবিবার বিকালেই মুম্বইয়ের জে জে হাসপাতালে আরিয়ান খানের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।

 

advt 19

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...