Monday, April 6, 2026

কৃষক হত্যার প্রতিবাদে চণ্ডীগড়ে ধর্নায় বসে আটক সিধু, চান্নির উত্তরপ্রদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যোগীর

Date:

Share post:

আন্দোলনরত কৃষকদের(Farmers) ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন মন্ত্রীপুত্র‌। আর এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) লখিমপুর খেরি(LakhimpurKheri। ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় রীতিমতো সরব হয়ে উঠেছে গোটা দেশ। চলছে প্রতিবাদ আন্দোলন। যোগী রাজ্যে কৃষক হত্যার প্রতিবাদে সোমবার ধর্নায় বসে আটক হলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। সোমবার সকাল থেকে পঞ্জাবের(Punjab) কয়েক জন কংগ্রেস নেতা ও বিধায়ককে নিয়ে চণ্ডীগড়ের রাজভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সিধু। দুপুরে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পুলিশ তাঁদের আটক করে।

প্রসঙ্গত, লখিমপুরে নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে যোগীর পুলিশ। পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। এবং হেলিকপ্টারে লখিমপুরে যাওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের অনুমতি চান। তবে সে অনুমতি দেওয়া হয়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যেতে চাইলে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলকেও। সব মিলিয়ে বেশ ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি।

আরও পড়ুন:রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

সিধু-সহ পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের তরফে দাবি তোলা হয়েছে, অবিলম্বে বিরোধীদের লখিমপুর পরিদর্শনের অনুমতি দিতে হবে যোগী আদিত্যনাথ সরকারকে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং এই হিংসাত্মক ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

advt 19

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...