Friday, June 26, 2026

ইউপিএসসি ইন্টারভিউ রাউন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন অপালা

Date:

Share post:

ডক্টর অপালা মিশ্র । গাজিয়াবাদের দন্ত চিকিৎসক। অপলা ইউপিএসসি পরীক্ষায় নবম স্থান অর্জন করেছেন। এখানেই শেষ নয় । সম্প্রতি তিনি আরও একটি নজির গড়েছেন । UPSC CSE-র ইন্টারভিউতে সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। এতদিন ইন্টারভিউ রাউন্ডে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ছিল ২১২। তার থেকেও তিন নম্বর বেশি, অর্থাৎ ২১৫ নম্বর পেয়েছেন অপালা।

অপালার বাবা ও দাদা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। তাই সরকারি কাজের প্রতি তাঁর বরাবরই আগ্রহ । অপালার মাও দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দির অধ্যাপিকা।

এ নিয়ে তৃতীয়বার পরীক্ষায় বসেছিলেন অপালা প্রথমবার তিনি সাফল্য পাননি। দ্বিতীয়বার পরীক্ষার ফল তার মনের মতো হয়নি।

অপালা জানিয়েছেন, তাঁর ইন্টারভিউ প্রায় ৪০ মিনিট ধরে হয়েছিল। বিভিন্ন বিষয়ে যা যা প্রশ্ন করা হয়েছিল, তার প্রায় সবকটারই উত্তর তিনি দিতে পেরেছিলেন। গত কয়েক বছর ধরে রোজ ৮-১০ ঘণ্টা করে পড়াশোনা করেছেন তিনি। রুটিন ও সঠিক পদ্ধতিই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে বলে তিনি জানালেন। শুরু থেকে প্রথম ৫০-এর মধ্যে স্থান পাওয়াই তাঁর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন অপালা।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...