Sunday, April 5, 2026

কান্নায় বিরক্ত হয়ে সন্তানের গলায় বিষ ঢেলে দিল বাবা

Date:

Share post:

স্বামীর কাছে নিজের বছর দেড়েকের ছেলেকে রেখে একটু বাড়ির বাইরে গিয়েছিলেন পুনম। কিন্তু এরপর যা ঘটলো তা জানলে আপনিও চমকে উঠবেন।

ঘরের কাজ সামলাতে কিছুক্ষণের জন্য স্বামী মুন্নার কোলে বছর দেড়েকের ছেলে যুগমিত কুমারকে রেখে একটু বাড়ির বাইরে গিয়েছিলেন পুনম নামে এক মহিলা। শিশুটি একটানা কেঁদেই চলেছিল। এতেই প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে মুন্না। শিশুর কান্না থামাতে মুন্না তাকে কীটনাশকের বোতল থেকে কিছুটা কীটনাশক গলায় ঢেলে দেয়।

বাড়ি ফিরে পুনম দেখেন তাঁর বাচ্চাটি একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। মুন্না তার বাচ্চাকে কোলে নিতে গিয়ে দেখেন শিশুটি কেমন যেন নিথর হয়ে গিয়েছে। তখন সে স্বামীর জানতে চায়, যুগমিতের কী হয়েছে? পেশায় রিকশাচালক মুন্না অত্যন্ত বিরক্ত হয়ে বলে, বাচ্চাটা কেঁদেই যাচ্ছিল। কিছুতেই কান্না থামছিল না। তাই সে ছেলেকে ঘরে থাকা কীটনাশকের বোতল থেকে খানিকটা বিষ খাইয়ে দিয়েছে।

এরপরই পুনম চিৎকার করে কেঁদে ওঠে। পুনমের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। এরপর প্রতিবেশীদের সাহায্যে সে তার সন্তানকে নিয়ে হাসপাতালে পথে ছোটে। কিন্তু মাঝ পথেই তার ছোট্ট ছেলের মৃত্যু হয়। যখন এই ঘটনা ঘটছে সেসময় বাড়ি থেকে পালিয়ে যায় মুন্না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলা পোতিয়া থানার অন্তর্গত বীরচন্দ্রপুর গ্রামে।

পুনম তার স্বামীর বিরুদ্ধে পোতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুনম তার অভিযোগে জানিয়েছে, ছেলের কান্নায় বিরক্ত হয়ে মুন্না তাকে দুধের বদলে বিষ খাইয়ে দিয়েছে। পলাতক মুন্নার খোঁজে পোতিয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে তবে এখনো তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন- ৯ ঘণ্টা পরেও জ্বলছে কলুটোলা স্ট্রিটের আগুন! দমকলমন্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...