Wednesday, April 8, 2026

পুজোর পরে স্কুল খোলার উদ্যোগ! মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

Date:

Share post:

পুজোর পরে রাজ্যের করোনা পরিস্থিতি দেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকায় বেহাল দশা রাজ্যের বেশিরভাগ স্কুলের। তার ওপর আমফান, ইয়শ, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে গত দেড় বছরে। স্কুলের পরিস্থিতি আগের মতো করে তুলতে সেগুলির মেরামতির উদ্যোগ নিল রাজ্য সরকার। মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরের কয়েক হাজার স্কুল মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

রাজ্য স্কুল শিক্ষা দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০৯ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ১৩৩ টাকা বরাদ্দ হয়েছে ৬,৪৬৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল মেরামতির জন্য। জেলাশাসকদের নজরদারিতে এই অর্থ প্রয়োজন অনযায়ী খরচ হবে।

আরও পড়ুন:দুর্গাপুজো নিয়ে ‘দড়ি টানাটানি’ বিজেপির অন্দরে, কুণাল বললেন ‘সার্কাস’

এই বিজ্ঞপ্তি দেখে অনুমান, পুজোর পরেই ফের স্কুল চালু করতে চায় রাজ্য সরকার। সেই জন্যই এই প্রস্তুতি শুরু রাজ্য স্কুল শিক্ষা দফতরের। উৎসবের মরসুমে করোনার (Corona) তৃতীয় ঢেউ থাবা বসাতে না পারলে, পুজোর পরে আবার স্কুলমুখী হবে পড়ুয়ারা।

advt 19

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...