Tuesday, June 9, 2026

৪০ হাজার পুজো কমিটিকে অনুদান হিসেবে ২০২ কোটি টাকা দিচ্ছে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকার চলতি বছরে পুজো অনুদান বাবদ ২০১ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ৪০ হাজার ৩৮২টি ক্লাব, সংগঠনকে এই টাকা দেওয়া হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৩৮২টি ক্লাব রাজ্য পুলিশ এবং বাকি ৩ হাজার ক্লাব কলকাতা পুলিশের আওতাধীন। পুজোর পরে যে ৪ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সংশ্লিষ্ট সেই জেলাগুলিতে আদর্শ আচরণবিধি জারি থাকায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকার চলতি বছরে প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে বলে আগেই জানিয়েছে।

আরও পড়ুন- লখিমপুর খেরি: দীর্ঘ আটকের পর প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করল যোগীর পুলিশ

advt 19

 

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...