Wednesday, June 3, 2026

“মন্ত্রীর ছেলে এখনও গ্রেফতার হয়নি কেন?” মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে এনে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির(LakhimpurKheri) ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি পিষে দিয়ে চলে গেছে আন্দোলনরত কৃষকদের(farmer)। নৃশংস সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ কৃষকসহ ৮ জনের। অথচ এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রকে(Akash Mishra)। রবিবারের নৃশংস সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে এদিন সরাসরি মোদিকে তোপ দাগলেন কংগ্রেস(Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)।

আরও পড়ুন:মাত্র সাত ঘণ্টার বিভ্রাট! ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন জুকেরবার্গ

লখিমপুর খেরিতে মৃত কৃষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় প্রিয়াঙ্কাকে গ্রেফতার করেছিল যোগীর পুলিশ। লখনউয়ের একটি অতিথিশালায় তাকে আটকে রাখা হয়েছে বর্তমানে। সেখান থেকেই মাত্র ২৫ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার টুইট করেন প্রিয়াঙ্কা। সরাসরি মোদিকে ট্যাগ করে রীতিমতো সরব হন ওই কংগ্রেস নেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে একটি কালো এসইউভি। তার ধাক্কায় ছিটকে পড়ছেন বিক্ষোভকারীরা। সেই ধাক্কায় এক ব্যক্তি গিয়ে পড়েন গাড়ির বনেটের উপরে। ভিডিওটির সঙ্গে টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, “মোদীজি, কোনও এফআইআর ছাড়াই আমাকে ২৮ ঘণ্টা আটকে রাখা হয়েছে। আর এই লোকটা যে আমাদের অন্নদাতাদের পিষে মেরেছে তাকে এখনও গ্রেফতার করা হয়নি। কেন?”

যদিও এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের দাবি তাঁর ছেলে ওই গাড়িতে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফেলত জনতা। কিন্তু কৃষকদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, সেদিন যে গাড়িটি কৃষকদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় সেটা চালকের আসনে ছিলেন খোদ মন্ত্রীর ছেলে।

advt 19

 

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...