Sunday, April 12, 2026

পুরনো টিম এবং নতুন মুখ নিয়ে ডিসেম্বরেই শুরু হচ্ছে হামি- ২

Date:

Share post:

পরিবেশ পরিস্থিতি সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই শুরু হয়ে হামি- ২ ছবির শুটিং। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরে তারা কাজ শুরু করতে চান। পুরনো হামি-র সব কলাকুশলীরা থাকবেন। সেইসঙ্গে এক ঝাঁক নতুন মুখ যোগ হবে। কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২০-র মার্চে। করোনা অতিমারির জন্য ‘হামি ২’- শুরু হতে একটু সময় লাগলো । আর যেহেতু এই ছবিতে শিশুশিল্পীর সংখ্যা বেশি আর আগামী করোনাতে শিশুদেরই ভয় বেশি তাই দিয় সবদিক দিয়ে অত্যন্ত সাবধানতা নিয়ে কাজ শুরু করা হবে। ‘হামি ২’তে চমক, চমক এবং চমক। ‘হামি ২’-র পুরোটা জুড়ে সেটাই শেষ কথা। তেমনই জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদ জানিয়েছেন, “হামি ২-তেও এক ঝাঁক নতুন শিশু শিল্পীকে তুলে আনছি আমরা। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ইতিমধ্যেই তিনটে গান চূড়ান্ত হয়ে গিয়েছে।”

advt 19

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...