Thursday, April 2, 2026

গাড়ির মালিককে গ্রেফতার করা উচিত: লখিমপুর খেরি কাণ্ডে কংগ্রেসের সুরে তোপ বরুণ গান্ধীর

Date:

Share post:

খাতায়-কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলেও কৃষক(Farmer) সমস্যায় দলের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি আগেও। সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুরের(Lakhimpur Kheri) ঘটনায় এবার পার্টি লাইনের বাইরে গিয়ে কার্যত কংগ্রেসের সুর শোনা গেল বিজেপি সাংসদ বরুণ গান্ধীর(Barun Gandhi) গলায়। যে গাড়ি সেদিন কৃষকদের পিষে মেরেছিল সেই গাড়ির মালিককে গ্রেফতার করার দাবিতে এদিন সরব হলেন বরুণ।

কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার ছেলেকে গ্রেফতারের দাবি তুলে রীতিমতো তোপ দাগলেন ওই বিজেপি সাংসদ। এ প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, “লখিমপুর খেরিতে যেভাবে কৃষকদের ইচ্ছাকৃতভাবে পিষে দেওয়া হল, সেটা যে কোনও ব্যক্তির আত্মায় আঘাত করতে বাধ্য। পুলিশের উচিত এই ভিডিওটি দেখে গাড়ির মালিকদের সনাক্ত করে গ্রেপ্তার করা।” শুধু তাই নয় সেদিনের ঘটনায় যোগী সরকারকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন বরুণ। যে চিঠিতে সরকার ও রাজ্য প্রশাসনকে রীতিমতো তুলোধনা করা হয়েছে।

আরও পড়ুন:তরুণ বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা!

উল্লেখ্য, গত রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে দেয় ৪ কৃষককে। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সে রাতেই মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও সিতাপুরে তাকে আটক করে পুলিশ। এরপর গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এই ঘটনায় খালিস্তানি যোগের দাবি তুলেছে বহু বিজেপি নেতা। তবে সেসবকে ফুৎকারে উড়িয়ে পার্টি লাইনের বাইরে গিয়ে রীতীমতো সরব হতে দেখা গেল খোদ বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে।

advt 19

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...