Monday, April 6, 2026

সোনার ছাই মেশানো বিশ্বের সবচেয়ে দামি জল খান নীতা আম্বানি!

Date:

Share post:

ডাল-ভাত বা রুটির মতো খাদ্য না খেলেও জলের পিপাসা কম-বেশী সকলেরই আছে। তবে কেউ পান করেন পিউরিফায়েড জল, কেউ বা আবার RO আবার কেউ পৌরসভার নলের জলই পান করতে অভ্যস্ত।তবে এর মধ্যে কোন জল পান করেন রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি স্ত্রী নীতা আম্বানি? জানেন কী তার দাম?

নীতা অম্বানী নাকি বিশ্বের সবচেয়ে দামি জল পান করেন। যার ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি। ভাবুন তো নীতা আম্বানী দিনে কত টাকার জল পান করেন!

আরও পড়ুন:কাবুলে তালিবানি সন্ত্রাস, ভাঙা হল গুরুদ্বারের দরজা-সিসিটিভি

কি আছে এই জলে যার জন্য এই পানীয়ের এত দাম? আসুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে জল নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি জলের মধ্যে একটি। বোতলবন্দি ওই জল আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জল স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই জলের দাম লক্ষ লক্ষ টাকা।

শুধু জল নয়, বোতলের জন্যও এই পানীয় জলের দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...