Tuesday, March 24, 2026

শাহরুখ পুত্রের গ্রেফতারির নেপথ্যে বিজেপি? ভাইরাল ভিডিও জুড়ে তোলপাড় দেশ

Date:

Share post:

মাদক কাণ্ডে এবার বলিউড বাদশা শাহরুখ খান পুত্রের পাসগে দাঁড়ালেন মহারাষ্ট্রের NCP নেতা তথা মন্ত্রী নবাব মালিক। তাঁর দাবি, কোনও মাদকই মেলেনি শাহরুখ খানের ছেলে আরিয়ানের থেকে!‌ of মহারাষ্ট্র আর মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ করতেই এমন উদ্যোগ। এবং এই পুরো ষড়যন্ত্রের পিছনে রয়েছে বিজেপি।

 

নবাব মালিক তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকদের সামনে দাবি করেন, মাদক কাণ্ডের অভিযোগে আটক হওয়ার পর আরিয়ান খান এবং তাঁর সঙ্গী আরবাজ মার্চেন্টকে যে দু’‌জন ধরে আনছিলেন, তারা NCB অফিসারই নন। একজন বিজেপি কর্মী, অন্য জন প্রাইভেট গোয়েন্দা।

 

প্রসঙ্গত, শাহরুখ খানের ছেলে আটক হওয়ার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আরিয়ানকে NCB অফিসে নিয়ে আসছেন কে পি গোসাওয়ি। তিনি আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ইতিমধ্যেই ভাইরাল। NCB আগেই জানিয়ে দিয়েছে, এই গোসাওয়ি তাদের কর্মী নন। তাহলে কে?‌ নবাব মালিক জানালেন, গোসাওয়ি হলেন প্রাইভেট গোয়েন্দা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা দেশ।

 

অন্যদিকে, আরিয়ানের বন্ধু আরবাজকে ধরে আনছিলেন মণীশ ভানুশালী। তিনি সক্রিয় বিজেপি কর্মী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ছবি রয়েছে এই মণীশের।

 

নবাব মালিকের দাবি, ‘‌’বিজেপির বিরুদ্ধে যাঁরা কথা বলছেন, বা যাঁরা বিজেপির দিনে নয়, তাঁদের বা তাঁদের পরিবারকে কলঙ্কিত করতে NCB-কে ব্যবহার করছে বিজেপি।”

advt 19

 

 

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...