Saturday, April 4, 2026

দলের খেলায় বিরক্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ

Date:

Share post:

সাফ কাপে( Saff cup) বাংলাদেশের ( Bangladesh) বিরুদ্ধে ড্র করায় দলের খেলায় বিরক্ত টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ( Igor Stimac) প্রথম ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীর( sunil chhetri) গোলে এগিয়ে যাওয়ার পরেও, শেষমেশ বাংলাদেশের বিরুদ্ধে খেলা শেষ হয় অমীমাংসিত ভাবে।  তাও আবার দ্বিতীয়ার্ধে, যখন কিনা ১০ জনে খেলেছে বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে গোল হজম করায় বিরক্ত স্টিমাচ।

ভারতীয় কোচের কথায়, ‍”বাংলাদেশের বিরুদ্ধে কর্তৃত্ব নিয়ে খেলার পরেও জিতে ফিরতে না পারার জন্য আমরাই দায়ী। বাংলাদেশের বিরুদ্ধে পুরো ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। এক গোলে এগিয়ে গিয়েছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওরা ১০জন হয়ে যায়। তা সত্ত্বেও ভুল পাস-সহ ছোট ছোট ত্রুটির মাশুল গুনতে হল ড্র করে। নিজেই যদি বিপক্ষের আত্মবিশ্বাস বাড়তে দিই, তা হলে এ ভাবেই ফলভোগ করতে হয়। ‍সুযোগ ও অভিজ্ঞতাকে কাজে না লাগানোর ফলেই জেতা ম্যাচ অমীমাংসিত থেকেছে। ৭৫ মিনিট ছেলেরা ভালই খেলেছে। কিন্তু শেষের ১৫ মিনিটে একাধিক ভুলভ্রান্তি হয়েছে। আর আন্তর্জাতিক ফুটবলে ১৫ মিনিট অনেক বড় সময়। দলে অভিজ্ঞ মুখ বেশি থাকায় বাংলাদেশের বিরুদ্ধে যে ফল প্রত্যাশা করা গিয়েছিল, তা পাওয়া যায়নি।”

এদিকে বৃহস্পতিবার সাফ কাপের দ্বিতীয় ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা। মঙ্গলবার জীমে সময় কাটালেও, বুধবার বিকেলে অনুশীলনে নামবেন তারা। বাংলাদেশর বিরুদ্ধে যে ভুল গুলো হয়েছে, শ্রীলঙ্কা ম‍্যাচের আগে সেই ভুল শুধরে নিতে মরিয়া ইগর স্টিমাচ।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমস থেকে নাম সরে দাঁড়ালো ভারতীয় হকি দল

advt 19

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...