Monday, February 23, 2026

যুদ্ধ ভুলে হাসিমুখে বাবুল- কুণাল, কী কথা হল?

Date:

Share post:

কিছুদিন আগেই তীব্র বাগযুদ্ধে জড়িয়েছিলেন Babul Supriyo এবং Kunal Ghosh. বাবুল তখনও BJPতেই। তিনি রাজনীতি ছাড়ার Face Book পোস্ট করতেই তাঁকে আক্রমণ করে পাল্টা পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। বলেছিলেন,” এসব নাটক। উনি রাজনীতি ছাড়বেন না। মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে এসব সস্তা রাজনীতি।” বাবুল তখন কুণালের জেলজীবন তুলে খোঁচা দেন। তারপর কুণাল আরও তীব্র আক্রমণ করেন।

এরমধ্যেই বিজেপি ছেড়ে নাটকীয়ভাবে তৃণমূলে যোগ দেন বাবুল। Abhishek Banerjeeর কাছে তিনি পৌঁছতেই রাজনৈতিক মহল তোলপাড় করে দেয় সেই Breaking News.

বুধবার জাগোবাংলার উৎসবসংখ্যার উদ্বোধনে মঞ্চে মুখোমুখি হন বাবুল-কুণাল। বাবুল এসে প্রথমে ভিআইপি দর্শকাসনে বসেন। কুণাল তখন সঞ্চালক। বাবুলকে সঙ্গীত পরিবেশনের অনুরোধ করে মঞ্চে ডেকে নেন কুণাল। বাবুল গান ধরেন,” আমি বাংলায় গান গাই।” এরপর যখন Mamata Banerjeeও মঞ্চে, তখনও গানে ইন্দ্রনীল, সৌমিত্র, নচিকেতার সঙ্গে সক্রিয় ছিলেন বাবুল। একটি বাদ্যযন্ত্র উপহার দেন মমতাকে।

একাধিকবার দেখা যায় বাবুল এবং কুণাল হেসে কথা বলছেন নিজেদের মধ্যে। একবার দেখা যায় কোনো বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীকে কিছু বললেন, তিনিও হেসে ফেললেন। জানা গিয়েছে, বাবুল কুণালকে রসিকতা করে বলেন,” আমি কিন্তু এখন তৃণমূলে। তুমি সেটা ভুলে গিয়ে আমাকে আবার কিছু বলে বোসো না!” কুণাল হেসে বলেন,” এই রে, তুমি কি এখনও রেগে আছো নাকি?” এসব শুনে হেসে ফেলেন নেত্রীও। অনুষ্ঠানের পর স্ত্রীর সঙ্গে কুণালকে আলাপ করিয়ে দেন বাবুল।

প্রসঙ্গত, বাবুলের সঙ্গে কুণালের সম্পর্ক যথেষ্ট সৌজন্যমূলক ছিল। মোটেই খারাপ ছিল না। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার প্রচার সেরে ফেরার পথে বারুইপুরের এক রেস্তোরাঁয় ঘটনাচক্রে আলাদাভাবে চা খেতে ঢোকা বাবুল-শুভেন্দু এবং কুণালের দেখা হওয়া নিয়ে মিডিয়া তোলপাড় হয়েছিল। তখন যে যার দলের মঞ্চে পরস্পরকে আক্রমণ করলেও ব্যক্তিগত আড্ডা বন্ধ হয়নি বাবুল-কুণালের। কুণাল গায়ক বাবুলের রবীন্দ্রসঙ্গীতের ভক্তও বটে। কিন্তু কিছুদিন আগে দুজনের বাগযুদ্ধ তীব্র হয়ে ওঠে। বাবুল যত বলেন তিনি রাজনীতি ছাড়বেন, কুণাল কটাক্ষ, খোঁচায় তুলোধনা করেন। আবার কুণালকেও জেলজীবন নিয়ে পাল্টা দেন বাবুল। বাবুল বনাম কুণাল চলেছিল বেশ কদিন।
মহালয়ার বিকেলে জাগোবাংলার মঞ্চে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে দাঁড়ি পড়ল।

এদিন মঞ্চে সহাবস্থান ছিল বাবুল এবং অরূপ বিশ্বাসেরও। এবারই টালিগঞ্জে লড়তে আসা বাবুলকে বিপুল ভোটে হারিয়েছেন অরূপ। এদিন মঞ্চে ছিলেন দুজনেই।

আরও পড়ুন:“বিজেপি মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস, নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা”: মমতা

advt 19

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...