Friday, June 12, 2026

কাকভোরেই ভূমিকম্পে কেঁপে উঠল বালুচিস্তান, মৃত অন্তত ২০

Date:

Share post:

বৃহস্পতিবার ভোরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। দ্য ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল কোয়েটা প্রদেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে ১০২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শেষ পাওয়া খবরে জানান গেছে ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত দুশোরও বেশি।
এদিন কাকভোরে আচমকাই কেঁপে ওঠে বালুচিস্তান ও হারনাই। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। কাকভোরে দুর্ঘটনাটি ঘটায় ঘুমের মধ্যেই ঘরবাড়ি চাপা পড়ে মৃত্যু  হয় বহু মানুষের। প্রশাসনিক সূত্রে পাওয়া খবরে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

advt 19

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...