Friday, June 12, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জিততে মরিয়া হরমনপ্রীত

Date:

Share post:

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার( Australia) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20 )ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল( India team)। একদিনের সিরিজ( ODI), পিঙ্ক বল টেস্টের( Pink Ball Test) পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম লড়াই আজ। একদিনের সিরিজ, টেস্ট ম‍্যাচের ফলাফল ভুলে এবার টি-২০ সিরিজ জিতে ডনের দেশ থেকে মাথা উঁচু করে ফিরতে চান স্মৃতি-শেফালিদের।

ভারতীয়দের জন্য স্বস্তির খবর, টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কউর চোট সারিয়ে দলে ফিরছেন। বুধবার পুরোদমে প্রস্তুতি সেরেছেন তিনি। বুড়ো আঙুলে চোটের কারণে ওয়ান-ডে সিরিজ ও দিন-রাতের টেস্ট খেলতে পারেননি হরমনপ্রীত। ছোট ফরম্যাটে বড় ম্যাচ উইনার এই পাঞ্জাব কন্যা। হরমনপ্রীত ফেরায় দলের ব্যাটিং শক্তি অনেকটাই বাড়ল। চোটের আগে ব্যাটে বড় রান ছিল না তাঁর। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে ছন্দে ফেরার সুযোগ পাচ্ছেন হরমনপ্রীত।

প্রথম টি-২০’র আগে ভারত অধিনায়ক বলেছেন, “শেষ ওয়ান ডে ম্যাচে জয়ের ছন্দ টি-২০’তেও ধরে রাখতে চাই। সিরিজের তিনটি ম্যাচই জেতার জন্য আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপাব। যে কোনও মূল্যে আমরা এই সিরিজটা জিততে চাই।”

টি-২০ দলে নেই মিতালি রাজ, ঝুলনের গোস্বামীর মতো সিনিয়ররা। তবে হরমনপ্রীতের পাশে ফর্মে থাকা স্মৃতি মান্ধানা, শেফালি বর্মারাও এই ফরম্যাটে ভারতীয় দলের টপ অর্ডারে বড় ভরসার জায়গা। মিডল অর্ডারে নজরে থাকবেন বাংলার মেয়ে রিচা ঘোষ ও যস্তিকা ভাটিয়াও। বোলিং বিভাগে মেঘনা সিং, পূজা ভাস্ত্রেকর, শিখা পাণ্ডেদের উপর থাকছে বাড়তি দায়িত্ব।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...