Sunday, June 28, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা, বেনজির ভাবে পাঠ করালেন রাজ্যপাল 

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ের পরে বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দুটোয় বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এ ঘটনা বেনজির। এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন (Zakir Hossein) ও আমিরুল ইসলামকেও (Amitul Ishlam) শপথবাক্য পাঠ করান ধনকড়।

 

বেনজির ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন নবনির্বাচিত বিধায়ককে বিধানসভায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। দুটোর কিছুক্ষণ আগেই বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিধানসভার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত 3 বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদও। তবে, বিজেপির কোনও বিধায়ক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শপথবাক্য পাঠ করানোর পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কুশল বিনিময় করেন অধ্যক্ষের সঙ্গেও। কোভিড বিধি মেনে 10 মিনিটই শেষ হয় অনুষ্ঠান।

advt 19

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...