Monday, April 6, 2026

পেট্রোলের পর ডিজেলও ১০০ ছুঁইছুঁই, উৎসবের মরসুমে বেলাগাম জ্বালানির দাম

Date:

Share post:

ফের জ্বালানির দামে ছ্যাঁকা! রুটিন মেনেই আবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পুজোর আগে প্রায় প্রতিদিনই বেলাগাম হারে বেড়ে চলছে জ্বালানির দাম। আজ, বৃহস্পতিবার, কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়েছে। দাম বৃদ্ধির জেরে  আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৯৪ পয়সা হল।  ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ৮৮ পয়সা।অতিমারী পর্বে জ্বালানির মূল্য আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত সাধারন মানুষের।

আরও পড়ুন:ফের নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর মধ্যেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর

বৃহস্পতিবার কলকাতায়   পাশাপাশি অনান্য মহানগরীগুলিতেও জ্বালানির দাম বেড়েছে। দিল্লিতে এক লিটার পেট্রোলের মূল্য ১০৩ টাকা ২৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯১.৭৭ টাকা। এই দুটি মুল্য বেড়েছে যথাক্রমে ৩০ ও ৩৫ পয়সা করে। মুম্বইয়ে আজ মধ্যে এক লিটার পেট্রোলের দাম বেড়ে ১০৯ টাকা ২৫ পয়সায় হয়েছে। যা গতকালের থেকে ২৯ পয়সা বেশি। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩৮ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোল বিকোচ্ছে ১০০ টাকা ৭৫ পয়সা দরে। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে  ৯৫ টাকা ২৬ পয়সায়।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ডিজেলের দামও রেকর্ড হাড়ে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।

advt 19

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...