Friday, June 26, 2026

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি: জাতীয় কর্মসমিতিতে স্থান রাজীব-মিঠুন-দীনেশের

Date:

Share post:

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি। দলের জাতীয় কর্মসমিতিতে জায়গা দেওয়া হল তৃণমূল (Tmc) থেকে যাওয়া তিন নেতাকে। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত নাম রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Bandopadhyay)। বাকি দুজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi)। বৃহস্পতিবার, এই নাম ঘোষণা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। ওই কমিটিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে।

বিজেপি-র সংবিধান অনুযায়ী, দলের অন্যতম প্রধান কমিটি এটি। এর উপরে শুধু ১২ সদস্যের সংসদীয় বোর্ড রয়েছে। যাবতীয় নীতিগত সিদ্ধান্ত নেয় সেই বোর্ড।

আরও পড়ুন-লখিমপুরকাণ্ডের প্রতিবাদের জের, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ মানেকা, বরুণ

বিধানসভা নির্বাচনের আগে দলবদল করা রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই বেসুরো ছিলেন শুধু তাই নয় বারবার তাকে বিজেপি বিরোধী কথা বলতে শোনা গিয়েছিল আমন্ত্রণ প্রিয় রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হননি রাজিব তার তৃণমূলের বিষয় জল্পনা ছিল রাজনৈতিক মহলে তবে তার আগেই তৃণমূলের ফিরলেন বিজেপিতে যাওয়া আর আপনি তারাফ সব্যসাচী দত্ত আসে দিনেই রাজীবকে নতুন দায়িত্ব দিল বিজেপি। অনেক মতে, নব্য বিজেপি নেতাকে ধরে রাখতেই এই সম্মান।

বিজেপি-র জাতীয় কার্যসমিতিতে রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, রাজনাথ সিং, নীতিন গডকড়ি প্রমুখ। এই সঙ্গেই জায়গা পেয়েছেন মিঠুন, দীনেশ ত্রিবেদী। রয়েছেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনীও। তবে বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য মেনকা ও বরুণ। লখিমপুরের ঘটনা সমালোচনার জন্য তাঁদের উপর এই কোপ বলে মত রাজনৈতিক মহলের।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...