Sunday, June 21, 2026

জোট নাকি ঘোঁট! উপনির্বাচনে শান্তিপুরে প্রার্থী, বাকি তিন আসনে বামেদের সমর্থন কংগ্রেসের

Date:

Share post:

রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে একতরফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে কার্যত ইতি টেনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। তার ইঙ্গিতও দিয়েছেন বিমান বসু। তবে এক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর, চারটি কেন্দ্রের মধ্যে একমাত্র নদিয়ার শান্তিপুর আসনে প্রার্থী দেবে কংগ্রেস। দিনহাটা, খাড়দহ ও গোসাবায় কোনও প্রার্থী দেবে না তারা।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ কি পাকিস্তানে? বিরোধীদের লাখিমপুর যাওয়া আটকানোয় বিজেপিকে নিশানা শিবসেনার

বরং, ওই তিন আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। আসলে শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছে না কংগ্রেস। ফলে জামানত বাজেয়াপ্ত নিশ্চিত। তাই কোনও ঝুঁকি নিতে চায় না প্রদেশ কংগ্রেস। আর কংগ্রেসের এমন দ্বিচারিতা দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, “জোট নাকি ঘোঁট”!

advt 19

 

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...