Saturday, March 14, 2026

ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে, প্রাণ গেল শতাধিক মানুষের

Date:

Share post:

ফের ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে। মসজিদে বিস্ফোরণে প্রাণ গেল শতাধিক মানুষের। জখম বহু। শেষ পাওয়া খবর পর্যন্ত কোন জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

শুক্রবার জুম্মার প্রার্থনা চলাকালীন উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের শিয়া সম্প্রদায়ের মসজিদে  বিস্ফোরণ হয়। আগেও একাধিকবার শিয়াদের নিশানা করেছে জঙ্গি সংগঠন আইএস। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি কিন্তু সন্দেহের তির আইএস-কে’র দিকে।

তালিবান পুলিশের আধিকারিক  মহম্মদ ওবেইদা জানিয়েছেন, বিস্ফোরণে মসজিদের মধ্যে ও আশেপাশের প্রায় সবাই নিহত। এখনও কেউ দায় স্বীকার না করলেও এই ঘটনায় তালিবানের নিশানায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। অতীতে আইএসআইএস দ্বারা শিয়া মসজিদে হামলার একাধিক উদাহরণ রয়েছে।

আরও পড়ুন :লখিমপুর কাণ্ডে নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব কপিল সিব্বল

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘‘কুন্দুজের শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা হয়েছে। বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণ হারানোর খবর পাচ্ছি। তালিবানের বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।’’

advt 19

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...