Tuesday, June 23, 2026

কেন্দ্র শক্ত হতেই নিয়ম বদল ব্রিটেনের, কোভিশিল্ড নিলে কোয়ারেন্টাইন নয়

Date:

Share post:

করোনা(Covid) বিধি-নিষেধের ক্ষেত্রে অতীতের নিয়মে বেশ খানিকটা বদল আনল ব্রিটেন(Britain)। সোমবার থেকে ভারতীয়(India) যাত্রীদের জন্য নতুন নিয়ম লাগু করল ব্রিটিশ সরকার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য নতুন নিয়মে জানিয়ে দিয়েছে, যেসকল ভারতীয়রা কোভিশিল্ডের দু’টি টিকা পেয়েছেন, ব্রিটেনে আসার পর আর তাঁদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বৃহস্পতিবার এই নিয়ে টুইট করেছেন ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত এলেক্স এল্লিস। জানানো হচ্ছে আগামী সোমবার থেকে ভারতীয় যাত্রীদের জন্য চালু হচ্ছে এই নিয়ম।

টুইটারে ব্রিটেনের রাষ্ট্রদূত লিখেছেন,”যে ভারতীয়রা টিকা পেয়েছেন, ব্রিটেনে তাঁদের নিভৃতবাসে থাকতে হবে না। কোভিশিল্ড বা ব্রিটেনের ছাড়পত্র পাওয়া যে কোনও করোনা টিকা নেওয়া থাকলেই হবে। শেষ এক মাস ধরে ভারত সরকারের সহযোগিতাকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন:বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে রুপো জয় অংশুর, শুভেচ্ছা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

উল্লেখ্য, করোনা টিকাকে কেন্দ্র করে ব্রিটেন ও ভারত উভয় দেশের মধ্যে সমস্যা চরমে উঠেছিল। ব্রিটেনের তরফে জানানো হয়েছিল যদি কোন ভারতীয় কোভিশিল্ড টিকা নেন সেক্ষেত্রে তাদের দেশে আসতে পারবেন ঠিকই তবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটেনের এহেন করা নির্দেশিকায় ভারত সরকার অসন্তুষ্টি প্রকাশ করেন। এরপরই অল্প কিছুদিনের মধ্যেই নির্দেশিকা তুলে নিল ব্রিটেন।

advt 19

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...