Tuesday, June 23, 2026

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে রুপো জয় অংশুর, শুভেচ্ছা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Date:

Share post:

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপের ( World Wrestler Championships) ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়েছিলেন অংশু মালিক( Anshu Malik)। কিন্তু ফাইনালে পৌঁছে শেষ রক্ষা করতে পারলেন না তিনি। বৃহস্পতিবার নরওয়ের ওসলোতে ফাইনালে ৫৭ কেজি বিভাগে হেরে গেলেন ভারতীয় এই কুস্তীগির। ফাইনালে অংশু হারলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী আমেরিকার হেলেন মারোউলিসের কাছে। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে এই ইভেন্ট থেকে রুপো জিতলেন অংশু।

ফাইনালে আমেরিকার প্রতিদ্বন্দ্বি হেলেনের সঙ্গে সোনার পদকের জন‍্য লড়াই করলেও, শেষমেষ রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অংশুকে।

উল্লেখ্য ২০০৬ অলকা টোমার, ২০১২ সালে গীতা ফোগাট এবং ববিতা কুমারী, ২০১৮ সালে পূজা ধান্ডা এবং ২০১৯ সালে ভিনেশ ফোগাট ব্রোঞ্জ জয়ের পরে এই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে রুপো জিতে নজির গড়লেন অংশু।

এদিকে দেশকে রুপোর পদক এনে দেওয়ার জন‍‍্য অংশুকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের( Mamata Banerjee)। এদিন তিনি টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন অংশু মালিককে। এটি একটি ঐতিহাসিক জয়। ভারত তোমার অসাধারণ পারফরম্যান্সের জন‍্য অনেক গর্ববোধ করছে। অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...