Friday, June 26, 2026

ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি ভারত-চিন সেনা, সীমান্তে অনুপ্রবেশ নাকি অন্য অভিসন্ধি?

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ভারত-চিন মুখোমুখি। তবে এবার লাদাখ সীমান্তে নয়, এবার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রায় ২০০ চিনা সেনার উপস্থিতির খবর মিলল।  দুই দেশের সেনাবাহিনী টহলদারির সময় এক জায়গায় মুখোমুখি চলে আসে দু’দেশের সেনা। প্রোটোকল অনুযায়ী দুই স্থানীয় কমান্ডারের মধ্যে আলোচনার পর উভয় দেশের জওয়ানদের সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

সূত্রের খবর, গত সপ্তাহেই রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের বুম লা এবং ইয়াংটসের মধ্যে এই ঘটনা ঘটে৷ তিব্বতের দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে প্রায় দুশো চিনা সেনা৷ ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনা সেনা।  সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়। ভারত সরকারের শীর্ষ সূত্রে জানা গেছে, এবার বেশ কিছু চিনা সেনাকে আটক করে রাখে ভারতীয় বাহিনীও৷  দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন এবং আটক চিনা সেনাদের ছেড়ে দেওয়া হয়৷ ফলে এই টানাপোড়েনে কোনও পক্ষেরই কোনও ক্ষতি হয়নি।

এরআগে গত বছরের মার্চ মাসে পুর্ব লাদাখে  প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে ভারত ও চিনের সেনা যে সংঘর্ষে জড়িয়েছিল, তার রেশ এখনও রয়ে গিয়েছে। একাধিক জায়গা থেকে দুই বাহিনীর সেনা প্রত্যাহার করা হলেও গোগরা, হট স্প্রিং, দেপস্যাংয়ের মতো সংঘর্ষস্থলগুলিতে এখনও সেনা মোতায়েন রয়েছে। গত সপ্তাহেই ভারতীয় সেনা প্রধান নারাভানে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ফের মুখোমুখি হতে পারে ভারত ও চিন। এরপর থেকে লাদাখকে ঘিরে লাগাতার দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তবে লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ ঠেকাতে তৈরি ভারত সেনা। পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে এম-৭৭৭ ও কে নাইন বজ্র হাউইৎজার কামান।নিয়ম মেনে চলছে মহড়াও।

advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...