Friday, June 5, 2026

উদ্বাস্তুদের সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়েছেন, সাহিত্যে নোবেল পেলেন আবদুলরজাক গুরনাহ

Date:

Share post:

উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়ে গিয়েছেন উপন্যাসিক আবদুলরজাক গুরনাহ। শাসকের রক্তচক্ষুতেও এতটুকু ভয় পাননি ৭৩ বছরের এই প্রবীণ সাহিত্যিক। ২০২১ সাহিত্যে নোবেল সম্মান পেলেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরজাক গুরনাহ। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও পুঁজিবাদের ফলে সাধারণ মানুষের কীভাবে ক্ষতি হয়, উদ্বাস্তু সমস্যা কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এসবই আবদুলরজাকের কলমে ফুটে উঠেছে।

১৯৪৮ সালে ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে গুরনাহের জন্ম। ছয়ের দশকের শেষদিকে তিনিও একজন উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে যান। সেখানেই কেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ও উপনিবেশ পরবর্তী সময়ের সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন। লিখেছেন এক ডজনের বেশি উপন্যাস এবং বহু ছোট গল্প। রয়েল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার ২০২১ সালের নোবেল সাহিত্য সম্মান এই প্রবীণ সাহিত্যিকের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে। 

নোবেল কমিটি জানিয়েছে, গুরনাহের কলমে শরণার্থীদের সমস্যা, তাদের সংস্কৃতি, সবই পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। গোটা দুনিয়ার সামনে শরণার্থীদের সমস্যা তুলে ধরেছেন তিনি। গুরনাহ আফ্রিকার মানুষের সমস্যা গোটা দুনিয়ার কাছে প্রকাশ করেছেন। মাত্র ২১ বছর বয়সেই প্রথম লেখা শুরু করেছিলেন তিনি। নিজেও ছিলেন একজন শরণার্থী। তাই শরণার্থীদের উপর ঔপনিবেশিকতার প্রভাব জীবন্ত হয়ে ধরা দেয় তাঁর লেখায়।

advt 19

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...