Wednesday, February 25, 2026

জাগো বাংলা পথ গ্রন্থাগার, উদ্বোধনে সুদীপ-কুণাল

Date:

Share post:

গত একুশ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন থেকে নবরূপে পথ চলা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা। দৈনিক পত্রিকা জন্মের পর থেকেই রাজ্যজুড়ে উল্কার গতিতে তার পাঠক সংখ্যা বাড়ছে। শুধু পার্টির নেতা, মন্ত্রী, কর্মী-সমর্থকরা নয়, জাগো বাংলা রাজ্যের রাজনৈতিক সচেতন সাধারণ মানুষের কাছেও খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ফলস্বরূপ রাজ্যে একাধিক জাগো বাংলা স্ট্যান্ড তৈরি হয়েছে।

শুক্রবার তৃতীয়ার দিন উদ্বোধন হলো জাগো বাংলা পথ গ্রন্থাগার বা রোড লাইব্রেরির। মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকায় এই জাগো বাংলা পথ গ্রন্থাগারের উদ্বোধন হয়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-এর নেতৃত্বে এবং মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন অভিনব গ্রন্থাগারকে সাধুবাদ জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা। এই পথ গ্রন্থাগারে শুধু জাগো বাংলা দৈনিক পত্রিকা নয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই পাওয়া যাবে। জাগো বাংলা পুজো সংখ্যাও এই গ্রন্থাগারে এলে পাবেন আপনি।

আরও পড়ুন:মমতাকে ছাড়া একডালিয়ার পুজো অসম্পূর্ণ, বললেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, চৌরঙ্গী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রেহেনা খাতুন, মৌসুমি দে, সঞ্চিতা মণ্ডল, সোমা চৌধুরী, রীতা চৌধুরী, রাজেশ খান্না, মহম্মদ জসিমুদ্দিন, সরদার আমজাদ আলী, সত্যেন্দ্রনাথ দে, বিশ্বরূপ দে -সহ তৃণমূল নেতৃত্ব।

advt 19

 

spot_img

Related articles

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...