Thursday, April 9, 2026

কালীপুজোয় বাজি পোড়ানোয়  নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Date:

Share post:

কালীপুজোর (Kalipuja) দিন বাজি পোড়ালে চূড়ান্ত মাত্রায় পরিবেশ দূষণ (Pollution) হয় তাই কালীপুজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের হল। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে । ভ্যাকেশন বেঞ্চে এই জনস্বাjর্থ মামলার শুনানি হবে। গতবছর করোনার কারণে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবারও সেই নির্দেশ বহাল রাখার আবেদন জানানো হয়েছে ওই আপিলে।

বাজি পোড়ানোর ফলে যে ধোঁওয়া এবং বিষাক্ত গ্যাস নির্গত হয় তার ফলে নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। শিশু বয়স্ক এবং যারা শ্বাসকষ্টের রোগী ভুগছেন তারা কালীপুজোর পড়ে খুবই সমস্যায় পড়েন আর এই সমস্যা নিয়ে এবার পরিবেশবিদরাও বার বার সচেতন করেছেন। বিশেষ করে কোভিডকালে এই ধোঁওয়া আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে । চিকিৎসকরাও এ ব্যাপারে সহমত কেউ যদি করোনা আক্রান্ত হন, তাঁর শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে বাজির ধোঁয়া। তাই এবারও কালীপুজোর সময় যাতে বাজি না ফাটানো হয়, তার উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের হয়েছে।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মামলাটি শুনবেন বলে শুক্রবারই জানানো হয়েছে। আগামী সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে।

advt 19

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...