Sunday, June 28, 2026

লখিমপুর কাণ্ডে নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব কপিল সিব্বল

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে(Uttar Pradesh) মন্ত্রীপুত্রের গাড়ির চাকায় পিষ্ট কৃষকরা। এ ঘটনায় ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই সম্প্রতি উত্তরপ্রদেশ সফর করে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও অন্নদাতাদের নিশংসভাবে খুনের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম শব্দ খরচ করেননি তিনি। প্রধানমন্ত্রীর এহেন নিরবতার জেরে এবার তাঁকে একহাত নিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল(Kapil sibal)।

মোদির নিরবতা প্রসঙ্গে শুক্রবার টুইটারে প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, “৪ জন কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে তাদের সহানুভূতিতে কিছু শব্দ খরচ করা উচিত প্রধানমন্ত্রীর।” টুইটে তিনি লেখেন, “লখিমপুর খেরিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। মোদীজি আপনি চুপ করে রয়েছেন কেন? আপনার তরফ থেকে সহানুভূতির অন্তত একটি শব্দ খরচ করা উচিৎ।” শুধু তাই নয় কটাক্ষ করে তিনি আরো বলেন, “যদি এইসময় আপনি বিরোধীপক্ষ হতেন তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হতো দয়া করে জানাবেন।”

আরও পড়ুন:মমতাকে ছাড়া একডালিয়ার পুজো অসম্পূর্ণ, বললেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

উল্লেখ্য, উত্তরপ্রদেশের লক্ষিনপুর খেরি নিতে গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার কৃষকের। ভয়াবহ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ওই মন্ত্রীপুত্রের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই যদিও এখনও পর্যন্ত উত্তর প্রদেশ সরকারের তরফে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার এ প্রসঙ্গে আদালতে রীতিমতো ভর্ৎসিত হয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...