Saturday, June 20, 2026

পুজোয় ইস্ট–ওয়েস্ট মেট্রোতেও এবার বাড়তি পরিষেবা

Date:

Share post:

দুর্গাপুজোর দিনগুলিতে বাড়ানো হচ্ছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সংখ্যাও। মিলবে বাড়তি পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চালানো হবে অতিরিক্ত মেট্রো। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কোনদিন কতগুলি মেট্রো চলবে?‌ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সপ্তমী, অষ্টমী ও নবমী –এই তিনদিন ইস্ট–ওয়েস্ট রুটে মোট ৬০ টি মেট্রো চলবে। অন্যান্য দিন সারাদিনে ৪৮টি মেট্রো চলে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর এই তিনদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। অর্থাৎ সেক্টর ফাইভ থেকে ফুলবাগান এবং ফুলবাগান থেকে সেক্টর ফাইভগামী ট্রেন মিলবে। আর দশমীর দিন মেট্রোর সময়সূচিতে একটু বদল আছে। ওইদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে। এই চারদিন ৩০ মিনিটের বদলে ২০ মিনিট অন্তরে চলবে মেট্রো। তবে টোকেন নয়, স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হবে ইস্ট–ওয়েস্ট মেট্রো রুটে। কোভিড বিধি মেনে মেট্রোয় চলাচল করতে হবে যাত্রীদের।

আরও পড়ুন- রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে রায় জানিয়ে দিল আদালত

advt 19

 

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...